× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবের কেন মামলার বাদী: প্রশ্ন হাদির বোনের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৯ ঘণ্টা আগে

আপডেট : ৮ ঘণ্টা আগে

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুক্রবার ইনকিলাব মঞ্চ বিক্ষোভ মিছিল বের করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুক্রবার ইনকিলাব মঞ্চ বিক্ষোভ মিছিল বের করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় জড়িত দেশীয় খুনিদের চিহ্নিত ও পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নলছিটিতে বিক্ষোভ মিছিল হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুক্রবার  ইনকিলাব মঞ্চ এবং নলছিটিতে তৌহিদি জনতার উদ্যোগে পৃথকভাবে এই বিক্ষোভ মিছিল হয়। এ সময় হাদি হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানানো হয়। এদিকে, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের কেনো হাদি হত্যা মামলার বাদীÑ তা নিয়ে প্রশ্ন তুলেছেন তার বোন মাসুমা হাদি।

শুক্রবার জুমার নামাজের পর ঢাবির কেন্দ্রীয় মসজিদ থেকে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মসজিদ প্রাঙ্গণ থেকে ওসমান হাদির সমাধিস্থলের সামনের রাস্তায় এসে শেষ হয়। এ সময় আগামী শুক্রবারের মধ্যে সরকার যদি হাদি হত্যাকারীদের নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা তাদের বিচার নিশ্চিত করতে সময়সীমা দিতে না পারে, তবে জনগণকে নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করারও ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ।

সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করে বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার তিন মাস পেরিয়ে গেলেও হাদির বিচারের ব্যাপারে সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে পারেনি। সরকার বারবার বলছে- হত্যাকারীকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া কিয়ামত পর্যন্ত চলবে কি না সেটা আমরা জানতে চাই।

তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট দুটি কথা শুনতে চাই। প্রথমত, জাতিসংঘের অধীনে যে তদন্ত হওয়ার কথা ছিল, সে বিষয়ে জাতিসংঘ সম্মত হয়েছে কিনা। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এটা সুস্পষ্ট যে হাদি হত্যায় ভারত ও বাংলাদেশের যোগসূত্র রয়েছে। তাই আমি মনে করি, সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে কীভাবে এই খুনের বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেই পদক্ষেপ নিতে হবে।

এদিকে, হাদি হত্যার বিচারের দাবিতে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা নলছিটির বিভিন্ন মসজিদের মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ সেলিম তালুকদার চত্তরে এসে জড়ো হন এবং সংক্ষিপ্ত পথসভা করেন। এ সময় বক্তব্য দেন নলছিটি মডেল মসজিদের ইমাম মুফতি আতিকুর রহমান, নলছিটি কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আবু সালেহ, চঞ্চল হোসেন, মামুন হাওলাদার, শহীদ ওসমান হাদির ছোটো ভগ্নিপতি মাওলানা মো. আমির হোসেন হাওলাদার প্রমুখ।

বক্তারা বিদেশি আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করা বিপ্লবী শহীদ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। তারা বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রমাণ করে ওসমান হাদির হত্যায় ভারতীয় গোয়েন্দাদের সম্পৃক্ততা থাকতে পারে। তাই জাতিসংঘের অধীনে এই হত্যাকাণ্ডের যে স্বাধীন তদন্ত হওয়ার কথা ছিলো তার অগ্রগতি জনসম্মুখে প্রকাশেরও দাবি জানান।

অপরদিকে, হাদি হত্যা মামলার বাদী আব্দুল্লাহ আল জাবের কেনো তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাদির বোন মাসুমা হাদি। তার অভিযোগ, হাদি হত্যা মামলার বাদী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নোংরামি’ ও ‘মিথ্যাচার’ চলছে। শুক্রবার নিজের ফেসবুক আইডিতে মাসুমা হাদি লিখেছেন, আমি আমার ভাইয়ের মামলার বাদী নিয়ে কিছুই বলতে চাচ্ছিলাম না। কারণ এর চেয়েও অনেক ভয়ংকর ষড়যন্ত্র চালিয়েছে আমাদের পরিবারের বিরুদ্ধে। সে বিষয়েও এখন অব্দি আমি মুখ খুলিনি। শুধুমাত্র আমার ভাইয়ের জন্য। আমি মুখ খুললে সবার একটাই প্রশ্ন সামনে আসবে যে, আমার ভাইয়ের আশেপাশে যারা থাকে, তার পরিবারকে নিয়ে এই ভয়ংকর ষড়যন্ত্রে কীভাবে লিপ্ত হতে পারে। কিন্তু দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমার ভাইয়ের মামলার বাদী হওয়া নিয়ে যে পরিমাণ নোংরামি হচ্ছে বাধ্য হয়ে আজকে সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার করলাম। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা