× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালের ছাদ খসে আহত ২ রোগী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

হাসপাতালের ছাদ খসে আহত ২ রোগী

টাঙ্গাইলের সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১২ ঘণ্টায় দুই দফায় ছাদের পলেস্তারা খসে পড়ে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) রাত ১১টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে পড়ে এক নারী রোগীর ওপর। অপরদিকে শিশু ওয়ার্ডের চিকিৎসারত এক শিশু রোগীর হাতের ওপর পলেস্তারার এক খণ্ড পড়ে। এতে ওই নারী ও শিশু সামান্য আহত হয়। 

পরপর দুই দফা পলেস্তারা খসে পড়ার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই হাসপাতালের ভবনের জরাজীর্ণ অবস্থা নিয়ে শঙ্কা ও অসন্তোষ প্রকাশ করেছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, হাসপাতাল ভবনটি প্রায় ৩৫ থেকে ৪০ বছরের পুরনো হওয়ায় এ ধরনের ঘটনা ঘটেছে। তবে কোনো রোগী হতাহত হননি। বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ভবনটির জরুরি মেরামতের জন্য স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়েছে। বিভাগটির কর্মকর্তারা আগামীকালের মধ্যে প্রয়োজনীয় মেরামতকাজ শুরু করার আশ্বাস দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য মন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সংস্কার ও নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন রোগী এবং স্থানীয়রা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা