প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৫ ঘণ্টা আগে
আপডেট : ৫ ঘণ্টা আগে
উদ্ধার হওয়া যাত্রীবাহী বাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে।
দুপুর ১২টায় বাসটি উদ্ধার করা হয়। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
এর আগে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাস ৭নং ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়।
তবে বাসের যাত্রীদের আগেই নামিয়ে দেওয়া হয়েছিল। বাসে শুধু হেলপার আর ড্রাইভার ছিল।
গাড়ি থেকে নামতে গিয়ে ড্রাইভার ও হেলপার সামান্য ব্যথা পেয়েছে।
ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও কোস্ট গার্ডের পাশাপাশি বাসটি উদ্ধারে একযোগে কাজ করে উদ্ধারকারী জাহাজ হামজা ও ডুবুরি দল।