× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরবাসীর খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

রাজশাহী অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

চরবাসীর খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়াড় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় নগরীর শ্রীরামপুর নদীর ধারে চর মাজারদিয়াড় এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, চর মাজারদিয়ায় উৎপাদিত কৃষিপণ্য অনেক কষ্টে এই ঘাট দিয়ে নদী পার করে রাজশাহী শহরে এনে বিক্রি করতে হয়। ঘাটে ইজারার কোনো তালিকা (চার্ট) প্রদর্শন করা হয় না। উল্টো ইজারাদার কর্তৃপক্ষ নির্ধারিত ইজারার চেয়ে অযৌক্তিকভাবে অতিরিক্ত টাকা আদায় করে থাকে। এর প্রতিবাদ করলে অনেক সময় সাধারণ মানুষকে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয়।

রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাজারদিয়াড়ের জনসংখ্যা প্রায় ১০ থেকে ১২ হাজার। উল্লেখ্য, এখানকার প্রায় ৯৮ শতাংশ মানুষই কৃষিজীবী। এখানে কোনো গরুর করিডোর নেই বা সীমান্ত পারাপারেরও কোনো পথ নেই। তাই খেটেখাওয়া দিনমজুর মানুষের দুঃখ-কষ্টের কথা বিশেষ বিবেচনায় রেখে মাজারদিয়াড় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।

মানববন্ধন শেষে এলাকাবাসী পায়ে হেঁটে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা