× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ বছরের শিশু ধর্ষণ, বিচারের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

পাঁচ বছরের শিশু ধর্ষণ, বিচারের দাবিতে মানববন্ধন

নাটোর সদরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ফুচকা ব্যবসায়ী শরিফুল ইসলামের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। 

বৃহস্পতিবার (৪ জুন) সকালে এলাকাবাসীর উদ্যোগে নাটোর শহরের কানাইখালি পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় মানববন্ধন পালিত হয়। এতে বক্তারা বলেন, বিচারহীনতার কারণে আজ ধর্ষণের ঘটনা দিন দিন বাড়ছে। আজ শিশুকন্যাদের নিয়ে আতঙ্কিত অভিভাবক সমাজ। তারা অভিযুক্ত ধর্ষকের দ্রুত বিচার দাবি করেন। এ ছাড়া অভিযুক্তের পক্ষে আইনি লড়াই না করার জন্য আইনজীবীদের প্রতি অনুরোধ জানান বক্তারা। তারা আরও বলেন, এমন পাশবিকতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে গিয়ে শেষ হয়। 

এদিকে বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী শিশুকে দেখতে যান নাটোর-২ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলি সুপার মোহাম্মদ শরীফুল হক। পরিদর্শনকালে হুইপ দুলু সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা