× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামিনে থাকা আসামি পেটাল বাদীকে, প্রতিবাদে মানববন্ধন

‎চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

জামিনে থাকা আসামি পেটাল বাদীকে, প্রতিবাদে মানববন্ধন

‎কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক মামলায় জামিনে এসেই মামলার বাদী ও সাক্ষীকে পিটিয়ে জখম করার প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের যাত্রাপুর গ্রামে মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা। বক্তারা বলেন, হামলাকারী মাদক ব্যবসায়ী পৌরসভার শ্রীপুর গ্রামের বাবুকে যাত্রাপুর গ্রাম থেকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করলে এসআই মোরশেদ ও এসআই জামাল তাকে চিপা গলিতে নিয়ে ছেড়ে দেয়। তারা অভিযোগ করেন, মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের যোগসাজশ রয়েছে। যার ফলে মামলার পরও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে যেখানে আমরা গ্রামবাসীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি, সেখানে প্রশাসন থেকে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। 

এতে বক্তব্য রাখেনÑ শাখাওয়াত শামীম, শরীফুল ইসলাম, কামরুজ্জামান সোহাগ, এমদাদুল হক সোহেল, সায়েম হোসেন, সিরাজ মিয়া প্রমুখ। 

এ সময় আরও উপস্থিত ছিলেনÑ মোশাররফ হোসেন রানা, জুনায়েদ হোসেন, আলী, হাবিবুর রহমান, মীর হোসেন, আবু রশীদ, এয়াসিন মিয়া, মকবুল আহমেদ, মাছুম বিল্লাহ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা