× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকবাংলােতে মা, দুই মেয়ের মরদেহ: বিচার চেয়ে বিক্ষোভ

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

আপডেট : ৫ ঘণ্টা আগে

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তার দুই কন্যার মরদেহ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার বিকালে মানববন্ধন করেছে স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তার দুই কন্যার মরদেহ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার বিকালে মানববন্ধন করেছে স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই কন্যার মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ  করেছেন স্বজন ও স্থানীয়রা।

শহরের কালীবাড়ি এলাকা থেকে বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

এ সময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এর আগে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গের সামনেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।  

ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ করেছেন স্থানীয় বিভিন্ন ধর্ম ও পেশার মানুষেরা।

বিক্ষোভকারীরা নিহত ইতি রানী এবং তার দুই কন্যা আরাধা বিশ্বাস ও অনুরাধা বিশ্বাসের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন, ডাকবাংলোর সিসিটিভি ফুটেজ প্রকাশ, নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার জেলা পরিষদের ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। আলামত হিসেবে ঘটনাস্থল থেকে ঘুমের ওষুধের খালি পাতা ও পানির বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও পুলিশ এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।
তবে পুলিশের প্রাথমিক বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত ইতি রানীর স্বামী। তিনি বলেন করেন, “তাদের পরিবারে কোনো ধরনের কলহ বা অশান্তি ছিল না। তদন্তের শুরুতেই ঘটনাকে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করা হচ্ছে। মাত্র কয়েকটি ঘুমের ওষুধ সেবনে তিনজন মানুষের মৃত্যু কীভাবে সম্ভব, সেটিও প্রশ্নের বিষয়।

“পুলিশ বলছে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু বারান্দার দিকটি খোলা ছিল। আমরা আশঙ্কা করছি, প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা চলছে।”

নিহতের স্বজন মনু বালা বলেন, “এ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যদি তা-ই হয়, তাহলে মরদেহের ময়নাতদন্ত করতে এত সময় লাগল কেন? ডাকবাংলোর পুরো সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হচ্ছে না কেন? এসব প্রশ্নের উত্তর আমরা চাই।”

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম বলেন, “ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ভিসেরা রিপোর্ট পাওয়ার পর তদন্তের পরবর্তী ধাপ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার প্রকৃত কারণ কী আত্মহত্যা নাকি অন্য কোনো অপরাধ তা নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা চলছে। রহস্যজনক এ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও সত্য উদঘাটনের অপেক্ষায় রয়েছে নিহত পরিবারের স্বজনসহ পুরো বরগুনাবাসী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা