× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের ৯ কেজি ওজনের কোরাল ধরা পড়ল

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

ফের ৯ কেজি ওজনের কোরাল ধরা পড়ল

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে সম্প্রতি কাপসন্ডা গ্রামের জেলে রবিউল ইসলাম গাজীর জালে চারদিন আগে ১২ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছিল।

ঠিক চার দিন পর বুধবার (৩ জুন) রাতে ফের ৯ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। নদীতে বড় আকৃতির কোরাল ধরা পড়া নিয়ে জেলে ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

রবিউল ইসলাম জানান, বুধবার রাতে ফের ধরা পড়ে ৯ কেজি ওজনের একটি কোরাল মাছ। অল্প সময়ের ব্যবধানে দুটি বড় মাছ পাওয়ায় তিনি বেশ আনন্দিত।

কাপসন্ডা বাজারের মাছ ব্যবসায়ী আমিরুল ইসলাম বলেন, এর আগে ধরা পড়া বড় মাছটি প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা কেজিতে বেচেছি। তবে এবার ধরা পড়া ৯ কেজির কোরাল মাছটি প্রতি কেজি বেচেছি ১ হাজার টাকায়।

স্থানীয়দের মতে, খোলপেটুয়া নদীতে এখনও বড় আকারের দেশীয় মাছ পাওয়া যায়। মাঝেমধ্যেই জেলেদের জালে বড় মাছ ধরা পড়ায় স্থানীয় বাজারে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

উল্লেখ্য, বিরল আকারের এই মাছটি দেখতে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয় এবং মাছের আড়তে ভিড় জমে যায়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা