× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে পচা দই সংরক্ষণ ও বিক্রির অভিযোগে জরিমানা

বগুড়া অফিস

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

শেরপুরে পচা দই সংরক্ষণ ও বিক্রির অভিযোগে জরিমানা

বগুড়া শহরের সাতমাথা-খান্দার রোডে পচা দই সংরক্ষণ এবং বিক্রির অভিযোগে একটা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় ‘শেরপুর দই ঘর’ নামের একটি প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। 

জানা যায়, অভিযানকালে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি দই সংরক্ষণের প্রমাণ পান কর্মকর্তারা। পরে সংশ্লিষ্ট আইনের ধারায় প্রতিষ্ঠানের ম্যানেজার আনিসুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, জনস্বার্থে ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই ধরনের অভিযান সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে অব্যাহত থাকবে। 

অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল উপস্থিত ছিলেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা