× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থানায় বিএনপি নেতাকে মারধর

কোতোয়ালি থানার ওসিসহ ক্লোজড ৫

রংপুর অফিস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

কোতোয়ালি থানার ওসিসহ ক্লোজড ৫

রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে ক্লোজড করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। তারা হলেনÑ কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান, ডিউটি অফিসার মেহেরুন্নেসা, সাব-ইন্সপেক্টর মাসুদ রানা, নারী কনস্টেবল লিমা সরেন ও বাসুদেব।

একই সঙ্গে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেনÑ উপপুলিশ কমিশনার মাহফুজুর রহমান, কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার সুকুমার রায়। 

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ওসিসহ পাঁচজনকে ক্লোজড করা হয়েছে। তদন্ত কমিটি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে গত বুধবার রাতে থানার ভেতরে মারধরের শিকার হন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রংপুর সদর উপজেলা কমিটির সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব। তিনি দাবি করেন, থানার ভেতরে ওসি আজাদ রহমানের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য তাকে মারধর করেন। তিনি জানান, থানার ভেতরে এক যুগলকে আটকের ঘটনায় পরিবারের অনুরোধে তিনি সেখানে যান। গিয়ে দেখতে পান, এক পুলিশ সদস্য তাদের মারধর করছেন। বিষয়টি নিয়ে তখন তিনি আপত্তি জানান। সেই সঙ্গে দলের এক নেতাকে জানাতে পকেট থেকে তিনি ফোন বের করলে ওসি, এসআই ও কয়েকজন পুলিশ সদস্য তার ওপর চড়াও হন। পরে তাকে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনার পর নেতাকর্মীরা রাকিবকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

আহত রাকিব কাঁদতে কাঁদতে জানান, বিএনপির একজন কর্মী পরিচয় দেওয়ার পর, অনেক অনুরোধ করার পরও তারা মেরে চোখটা কী রকম করল, মাথায় দুই জায়গায় বন্দুক দিয়ে মারছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি।

স্বেচ্ছাসেবক দলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি : এদিকে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না নিলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জীম জানান, গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন ছিল। পুলিশের পোশাকের পরিবর্তন হলেও তাদের চরিত্রের পরিবর্তন হয়নি। তাদের রক্তে এখনও আওয়ামী স্বৈরাচারের গন্ধ পাওয়া যায়। মানবিক পুলিশ গঠনের কথা বলে তাদের অমানবিক কার্যক্রম মেনে নেওয়া হবে না। সংবাদ সম্মেলনে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা