× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

বগুড়া অফিস

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

কাহালু থানা, বগুড়া। ফাইল ছবি

কাহালু থানা, বগুড়া। ফাইল ছবি

বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। 

উপজেলার বেলঘড়িয়া গ্রামে বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বেলঘড়িয়া গ্রামের আনোয়ার হোসেন (৬০) ও তার স্ত্রী রমিছা খাতুন (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির রান্নাঘরের পাশে থাকা একটি বৈদ্যুতিক তার দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। এদিন বিকালে আনোয়ার হোসেন রান্নাঘরের পাশে রাখা একটি সাইকেল স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় তাকে উদ্ধার করতে গেলে তার স্ত্রী রমিছা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

প্রতিবেশী পুটু মিয়া জানান, তিনি বিকালে ওই বাড়িতে গিয়ে স্বামী-স্ত্রীকে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয় লোকজনকে ডাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা