× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মামলা না নেওয়ায় অনশনে প্রতিবন্ধী

রংপুর অফিস

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

মামলা না নেওয়ায় অনশনে প্রতিবন্ধী

সম্পত্তি, অর্থ আত্মসাতের পর হত্যা চেষ্টা ও থানায় মামলা না নেওয়ার প্রতিবাদে রংপুরে আমরণ অনশনে বসেছেন প্রতিবন্ধী মিহির কুমার হালদার। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে রংপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু করেন তিনি।

মিহির কুমার হালদারের অভিযোগ, রংপুর নগরীর দক্ষিণ কামাল কাছনা এলাকায় ২০ শতক জমির ওপর তার বাড়ি ছিল। বিয়ে না করায় তিনি একাই বাড়িতে থাকেন। এই সুযোগকে কাজে লাগিয়ে বাহাদুর নামে এক ব্যক্তি মিহিরের মন জয়ে তাকে টাকার বিনিময়ে খাবার দেওয়াসহ সেবাযত্ন করতেন। এরই এক পর্যায়ে সেবাযত্নের নাম করে মিহিরের বাড়িতে বাহাদুর বসবাস শুরু করেন। এর কিছুদিন পর স্ত্রী-সন্তানদের তিনি ওই বাড়িতে নিয়ে আসেন। এরই মধ্যে বাহাদুর ও তার স্ত্রী রোজিনা জোর করে মিহিরের কাছ থেকে ৬ শতক জমি লিখে নেয়। মিহির জমির টাকা চাইলে তা পাত্তা দেয়নি। জমির ২২ লাখ টাকা দিয়ে গ্রান্ড হোটেল মোড়ে বিসমিল্লাহ মেশিনারিজ নামে একটি শ্যালো পাটর্সের দোকান দিয়েছে বাহাদুর। মিহির বলেন, ওই সময় দোকানের সাইনবোর্ডে প্রোপাইটার হিসেবে মিহির হালদার লিখে রাখে বাহাদুর। মিহির ব্যবসার হিসাব চাইলে তাকে ভয়ে দেখিয়ে স্ট্যাম্পের মধ্যে সই করিয়ে নেয় এবং বলে এই ব্যবসা এখন থেকে মিহিরের কোনো মালিকানা নেই। মিহির পরে চিকিৎসার জন্য ৩০ লাখ টাকায় আরও ৪ শতক জমি বিক্রি করে একটি ব্যাংকে রাখলে বাহাদুরের স্ত্রী রোজিনা বেগম মিহিরের কাছ থেকে জোর করে চেকে সই নিয়ে নিজের ইচ্ছেমত টাকার পরিমাণ ও তারিখ বসিয়ে টাকা উঠিয়ে নেয়। এরপর মিহির বাহাদুরের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও সম্পত্তি লিখে নেওয়ার বিষয়ে অভিযোগ করলে কোতোয়ালি থানা মেট্রো তার অভিযোগ লিপিবদ্ধ না করে একটি সালিশের নাটক সাজিয়ে টাকা পাবে না এই মর্মে সাদা কাগজে সই নেয়। গত দুই মাসে মিহিরের কাছে ভয়ভীতি দেখিয়ে বাহাদুর ও তার স্ত্রী রোজিনা ৭টি স্ট্যাম্প ও কিছু সাদা কাগজে জোর করে সই করিয়ে নিয়ে তাকে বাসা থেকে বের করে দেয়। আইনের মাধ্যমে ন্যায় বিচার না পেয়ে বাধ্য হয়ে তিনি প্রেস ক্লাবে আমরণ অনশনে বসেন।

মিহির কুমার হালদার বলেন, আমার নিজ বাড়িতে বাহাদুর ও তার স্ত্রী থাকতে দিচ্ছে না। আমি মানবেতর কাটাচ্ছি। তারা বিভিন্ন সময় আমাকে খাবারের সঙ্গে ঔষধ মিশিয়ে কয়েকটি কাগজে সই নিয়েছে। আমার মোটরসাইকেল দখল করে নিয়েছে। আমার ব্যাংকে থাকা প্রায় লাখ লাখ টাকা বাহাদুরের স্ত্রী তুলে নিয়েছে। এসব কিছুর ডকুমেন্ট ব্যাংকে আছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি।

মিহিরের আমরণ অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন, মহানগর সুজনের সভাপতি অ্যাড. জোবাইদুল ইসলাম বুলেট, সমাজসেবক ও মানবাধিকার কর্মী মোকছেত বাহলুল, এবি পার্টির নেতা রেজওয়ানুল বারী রিজু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও এলাকাবাসী।

মহানগর সুজনের সভাপতি অ্যাড. জোবাইদুল ইসলাম বুলেট বলেন, মিহির কুমার হালদার স্বাধীনতা সংগ্রামে সাংস্কৃতিক কর্মী হিসেবে বিরাট ভূমিকা রেখেছিলেন। তার কেউ সংসারে কেউ নেই। বাহাদুর জোর করে মিহির হালদারের জমি লিখে নেওয়া, অন্য একটি জমি বিক্রির টাকা ব্যাংক থেকে তুলে নিয়েছে বলে তিনি আমাদের কাছে একাধিকবার অভিযোগ করেছেন। বর্তমানে তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে নিজ বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। মিহির হালদার মানবেতর জীবন পার করছেন। প্রতিবন্ধী হিসেবে, একজন নাগরিক হিসেবে ন্যায় বিচার প্রাপ্তিতে সংশ্লিষ্টরা এগিয়ে আসবেন প্রত্যাশা করছি।

এ ব্যাপারে অভিযুক্ত বাহাদুর বলেন, মিহির হালদার আমার কাছে কিছু টাকা পায়। এনিয়ে থানায় সালিশে বিষয়টি সমাধান হয়েছে। আমি তাকে বাড়ি থেকে বের করে দেইনি এবং কোনো প্রাণনাশের হুমকি দেইনি। আমার পরিবারই তার দেখাশোনা করতো। মিহির হালদার আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা সত্য নয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা