× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কালাই (জয়পুরহাট) প্রতিবেদক

প্রকাশ : ৮ ঘণ্টা আগে

আপডেট : ৭ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জয়পুরহাটের কালাইয়ে পুকুরে ডুবে জোবায়ের নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

কালাই পৌরসভার ৬ নং ওয়ার্ডের কালিমোহর গ্রামে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। 

জোবায়ের ওই গ্রামের মো. জুয়েল রানার ছেলে।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যরা জানান, খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায় জোবায়ের। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। একপর্যায়ে তাকে পুকুরে সেখান থেকে উদ্ধার করে তাৎক্ষণিক কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালাই থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা