× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ ইউএনও রতন কুমার অধিকারী

গোয়াইনঘাট (সিলেট) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব, সততা, নিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে ভূমিকার স্বীকৃতিস্বরূপ ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি গত বছরের ১৯ জানুয়ারি গোয়াইনঘাটে দায়িত্ব গ্রহণ করেন। গেল কয়েক মাসে তার কর্মদক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে উপজেলায় শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে।

এই সম্মাননা প্রাপ্তির পর তার নেতৃত্বে গোয়াইনঘাটের উন্নয়ন ও শিক্ষার ধারা আরও বেশি সমৃদ্ধ হবে বলে বিশ্বাস করেন স্থানীয়রা

উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, “উন্নয়নমুখী ও জনবান্ধব উপজেলা গড়ে তুলতে আমি শুরু থেকেই কাজ করে যাচ্ছি। বিশেষ করে উপজেলার শিক্ষার মানোন্নয়নে আমার প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে আমি উপজেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা