× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে পাহাড় ধস, মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১০ ঘণ্টা আগে

আপডেট : ১০ ঘণ্টা আগে

 নিমার্ণকৃত কালভার্ট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিমার্ণকৃত কালভার্ট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের দরিয়ানগরে একটি কালভার্ট নিমার্ণকালে পাহাড় ধসে মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টার এলাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ২ শ্রমিক হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জাফর আহমেদের ছেলে মোহাম্মদ ইলিয়াস ও অপরজন একই উপজেলার নাসির আহমেদের ছেলে মোহাম্মদ রাকিব। এবং আহত শ্রমিক মোহাম্মদ শাহজাহান একই উপজেলার বাসিন্দা।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন এবং  কক্সবাজার জেলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য নাজমুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টার এলাকায় পাহাড়ী পানি চলাচলের ড্রেনে একটি কালভার্ট নিমার্ণ কাজ করছে লাকি এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

কাজ করার সময় পাশের পাহাড় ধসে তিন শ্রমিক মাটির নিচে চাপা পড়ে। এ সময় সেখানে থাকা অন্যান্য শ্রমিকরা চাপা পড়া ওই তিনজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়, বলেন তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যায় বলেও জানান তিনি।

এ বিষয়ে পুলিশ সদস্য নাজমুল হোসেন বলেন, “হাসপাতালে আনা তিনজনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা