× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক ইকবাল হোসেন জিসান (২৩) নামের এক যুবক নিহত হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জের সুলতানা পাম্পের বিপরীতে ঘোপাল ইউনিয়নের চৌধুরী পাড়া রাস্তার মুখে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ইকবাল হোসেন জিসান সোনাগাজী উপজেলার সমপুর গ্রামের ডাক্তার বাড়ির আবু তৈয়বের ছেলে।

একই ঘটনায় ওই মোটরসাইকেলে থাকা আরোহী জিহানুল ইসলাম (২৩) নামের আরও একজন আহত হয়েছেন।

ফাজিলপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কথা হয় স্থানীয় কয়েকজনের সঙ্গে।

তারা জানান, জিসান ও জিহানুল বৃহস্পতিবার সকালে মহাসড়কের ঢাকামুখী লেন দিয়ে মোটরসাইকেল করে ফেনীর দিকে যাচ্ছিলেন। এসময় তারা মুহুরীগঞ্জের সুলতানা পাম্পের বিপরীতে ঘোপাল ইউনিয়নের চৌধুরী পাড়া রাস্তার মুখে পৌঁছলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন।

তাৎক্ষণিক তাদের আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। এবং আহত  জিহানুলকে হাসপাতালে ভর্তি করা হয়, বলেন তারা।

ওসি বলেন, “দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা