× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

'গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহত করার আহ্বান ছাত্রদলের

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৭ ঘণ্টা আগে

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। এতে প্রায় হাজারখানেক নেতাকর্মী অংশ নেন। ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগকে ‘গুপ্তলীগ’ আখ্যা দিয়ে সংগঠনটির ‘গুপ্ত মিছিল’ প্রতিহত করতে নগরবাসী ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।

‘ষড়যন্ত্রকারীদের দিন শেষ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে নগরীর জিইসি মোড় থেকে বুধবার (০৩ জুন) বিকেল তিনটার দিকে মিছিল বের হয়। মিছিলের ব্যানারে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, খুলশী ও হালিশহর) আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের ছবি ছিল। মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু ও সদস্য কামরুল হাসান আকাশ।

মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিঠু বলেন, ষড়যন্ত্রকারীদের দিন শেষ সবার আগে বাংলাদেশ এই স্লোগানে আজকের মিছিল। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শান্তির বার্তা পৌঁছে দিতে এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের অপতৎপরতার বিরুদ্ধে চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান নির্দেশে নগর ছাত্রদলের আজকের মিছিল।

নগর ছাত্রদলের সদস্য কামরুল হাসান আকাশ বলেন, চট্টগ্রামে মিছিলের নামে যেই নৈরাজ্য চালাচ্ছে তারা হতে দেওয়া হবে না। তারা গুপ্ত মিছিল করে যেই বার্তা দিচ্ছে তা মোটেও শুভকর নয়। দেশের মানুষের উপর গণহত্যা চালিয়ে জনগণের কাছে ক্ষমা না চাইলে দেশে তাদের পুনরায় রাজনীতি করার কোন সুযোগ নেই।

মিছিলে অংশ নেন সিভাসু ছাত্রদলের সদস্য সচিব মো. শাহরিয়ার,নগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন, মোহাম্মদ ইব্রাহিম, নজরুল ইসলাম নিলয়, মো. জিন্নাহ, মোহাম্মদ রকি, জাহাঙ্গীর আলম হৃদয়, হৃদয় আজাদ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা