× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত, মা-ছেলে আটক

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ : ৯ ঘণ্টা আগে

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত, মা-ছেলে আটক

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে প্রতিপক্ষের দা’র কোপে মিলন মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের শিমুলতলা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া শিমুলতলা দক্ষিণপাড়া গ্রামের আমজদ আলীর ছেলে। এদিকে ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত একই গ্রামের মমিন মিয়ার ছেলে জীবন মিয়া এবং জীবনের মা হাবিয়া আক্তারকে আটক করে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের ঘটনাস্থল থেকে আটক করে হেফাজতে নিয়ে যায়। 

স্থানীয়রা জানান, মিলন মিয়ার কাছে ৫০০ টাকা পাওনা ছিল জীবন মিয়ার। বুধবার সকাল ১০টার দিকে মিলনকে পেয়ে পাওনা টাকা ফেরত চায় জীবন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জীবন মিয়ার হাতে থাকা তরকারি কাটার দা দিয়ে মিলনকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় প্রতিবেশীরা ছুটে গিয়ে আহত মিলন মিয়াকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একই সময় উত্তেজিত স্থানীয় জনতা অভিযুক্ত জীবন মিয়া এবং তার মা হাবিয়া আক্তারকে আটক করে বেঁধে রাখে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা