হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিবেদক
প্রকাশ : ৯ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের হরিপুরে অল্পসময়ে, স্বল্পখরচে, সঠিক বিচার পেতে ‘চলো যাই গ্ৰাম আদালতে’। এ প্রতিপাদ্যে হরিপুর উপজেলা পর্যায়ে গ্ৰাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণ সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার
(০৩ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা
অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্ৰাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয়
সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মানুষের জীবন মানোন্নয়নে ব্যাপকভাবে
কাজ করে যাচ্ছেন।
সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার 'চন্দন
কর', বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল বাইন, হরিপুর উপজেলার স্বাস্থ্য
কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার শামীমুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর
রহমান (মুজাহিদ), উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সোহাগ রানা, উপজেলা মৎস্য অফিসার,
রাকিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যানরা, হরিপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের
লিডার শামীম, উপজেলার স্থানীয় গণমাধ্যম কর্মীরা, হরিপুর আশা ব্রাঞ্চের ম্যানেজার কামরুল
হাসান, ঠাকুরগাঁও হোপ প্রকল্পের এরিয়া কো-অডিনেটর রৌওশন আরা বেগম, স্কুল ফেসিলিটেটর
মনিরুজ্জামান পাইলট প্রমুখ।
বক্তারা বলেন, গ্রাম আদালত হলো স্থানীয়
পর্যায়ে বিরোধ বা বিবাদ নিষ্পত্তির ব্যবস্থাÑ যা ন্যায্যবিচার লাভে সহায়তা করে। গ্রাম
আদালতে সবাই অল্পসময়ে স্বল্পখরচে এবং অতি সহজে প্রতিকার পায়।
গ্রাম আদালতে ফৌজদারি মামলার মধ্যেÑ
চুরি, দাঙ্গা, প্রতারণা, ঝগড়া-বিপদ, মূল্যবান সম্পত্তি আত্মসাৎ করা, অন্যায় নিয়ন্ত্রণ
ও অন্যায় আটক, ভয়ভীতি দেখানো বা হুমকি দেওয়া কোনো নারীর শালীনতাকে অমর্যাদা বা অপমানের
উদ্দেশ্যে কথা বলা অঙ্গভঙ্গি করা বা অন্য কোনো কাজ করা। দেওয়ানি মামলার মধ্যে রয়েছে
পাওনা টাকা আদায়, স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার সম্পত্তি উদ্ধার বা তার মূল্য আদায়,
কোনো অস্থাবর সম্পত্তি জবরদখল বা ক্ষতি করার জন্য ক্ষতিসাধন আদায় সংক্রান্ত। কৃষি
শ্রমিকদের পরিষদযোগ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায়, স্ত্রী ভরণপোষণ আদায়সহ বিভিন্ন সেবামূলক
কাজ করে যাচ্ছেন গ্রাম আদালত।