× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৭ ঘণ্টা আগে

আপডেট : ৭ ঘণ্টা আগে

ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ সদর উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

আরও পড়ুন: নেত্রকোনায় বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষ, যুবক নিহত

বুধবার (৩ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার লোকড়া ইউনিয়নের কাশীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকালে কাশিপুর গ্রামে আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ২-৩ গোলে জিতে আর্জেন্টিনা দলের সমর্থকরা আনন্দ-উল্লাস করতে থাকেন। এক পর্যায়ে ব্রাজিল সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।

বুধবার সকালে উভয়পক্ষের লোকজন আবারও তর্কে জড়ান। পরে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাজিল পক্ষে কাশিপুরের ওলি মিয়া এবং আর্জেন্টিনা পক্ষে তারই চাচাতো ভাই ফারুক মিয়া নেতৃত্ব দেন।

হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযোগ পেলে সংঘর্ষকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা