× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কোনো আপস নয়: প্রতিমন্ত্রী ইশরাক

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ৮ ঘণ্টা আগে

আপডেট : ৮ ঘণ্টা আগে

মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড, মানচিত্র, পতাকা ও সার্বভৌম রাষ্ট্র অর্জন করেছে। মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব ও পরিচয়ের ভিত্তি; এর সঙ্গে কোনো আপস বা সমঝোতার সুযোগ নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আরও পড়ুন: ‘মুক্তিযুদ্ধ’ অস্ত্রে ফের ঘায়েল বিরোধী দল

বুধবার (৩ জুন) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে অবস্থিত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মতবিনিময় সভায় নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এটিএম মোশারেফ হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, মুক্তিযুদ্ধ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। যারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা করবে, জনগণ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

জুলাই আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, অতীতে একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। একইভাবে এখন আরেকটি পক্ষ গণঅভ্যুত্থানকে রাজনৈতিক ফায়দা লোটার হাতিয়ার বানানোর চেষ্টা করছে। 

তিনি আরও বলেন, রাষ্ট্রের মালিক জনগণ এবং তাদের ভোটেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নির্ধারিত হবে। তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে। পরবর্তী সময়ে নানা আন্দোলন-সংগ্রাম হলেও মহান মুক্তিযুদ্ধের গুরুত্ব খাটো করার কোনো সুযোগ নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা