× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ৮ ঘণ্টা আগে

আপডেট : ৮ ঘণ্টা আগে

নিহত সজিব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত সজিব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী সজিব (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রিয়াদ (২৯) নামে আরেক যুবক।

পাকুন্দিয়া-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার কুষাকান্দা মাজার এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: কুড়িগ্রামে ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী নিহত

নিহত সজিব পাকুন্দিয়া উপজেলার আগরপাট্টা গ্রামের খোকন মিয়ার ছেলে। আহত রিয়াদ একই উপজেলার চরটেকী গ্রামের লালু মিয়ার ছেলে। তারা দুইজন সম্পর্কে মামাত ও ফুফাত ভাই।

স্থানীয়রা জানায়, সজিব ও রিয়াদ মোটরসাইকেলে করে আগরপাট্টা থেকে পাকুন্দিয়া উপজেলা সদর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কুষাকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা টি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা সজিব ও রিয়াদ আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সজিবের অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় নেয়ার পথে সজিব মারা যান।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, “শুনেছি ঢাকা নেয়ার পথে সজিব মারা গেছেন। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা