× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থার্টি ফার্স্ট নাইটে চট্টগ্রামে উন্মুক্ত স্থানে জমায়েত মানা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২ ২০:৫৮ পিএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২ ২১:৫৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইংরেজি নববর্ষ-২০২৩ ঘিরে চট্টগ্রাম নগরীতে ৩১ ডিসেম্বর (থার্টি ফার্স্ট নাইট) রাত উদযাপনে ১৬টি নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নির্দেশনায় উন্মুক্ত স্থানে কোনো জমায়েত না করার পাশাপাশি নগরীতে আতশবাজি বা পটকা না ফোটাতে নিষেধ করেছে পুলিশ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে এ নির্দেশনা জারি করা হয়। সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ বিভাগ) পংকজ দত্ত প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ১৬টি নির্দেশনা জারি করেছে সিএমপি। নির্দেশনা না মানলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। এছাড়া ওই রাতে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ বা দুর্ঘটনা সংক্রান্ত তথ্য পেলে তাৎক্ষণিক পুলিশের কাছে জানাতে অনুরোধ করা হয়েছে।

নির্দেশনাগুলো হলো রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ এবং প্রকাশ্য স্থানে কোনো ধরনের জমায়েত বা উৎসব করা যাবে না; অনুমোদিত স্থানে সভা, সমাবেশ এবং ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানে করোনা সংক্রান্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে; উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপন উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন, সমাবেশ, নাচ, গান বা অন্য কোনো সংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না; কোথাও কোনো ধরনের আতশবাজি বা পটকা ফোটানো যাবে না; কোনো ভবনের ছাদে আতশবাজি বা পটকা ফোটানো হলে ভবন মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে; ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পর দিন সকাল ১০টা পর্যন্ত পতেঙ্গা সী-বীচ ও পারকি বীচ এলাকায় অবস্থান করা যাবে না; একই সময়ে লাইসেন্সকৃত সব বার ও পানশালা বন্ধ রাখতে হবে; উচ্চস্বরে গাড়ির হর্ণ বাজানো না বাজানো ও বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরচাইকেল না চালানো; আনন্দ উদযাপনের ক্ষেত্রে প্রচলিত সমাজ ব্যবস্থা এবং সংস্কৃতির প্রতি লক্ষ্য রেখে প্রত্যাশিত ও গ্রহণযোগ্য শালীনতা বজায় রাখতে হবে; মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে। মাদকাসক্ত অবস্থায় কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে; সব অনুষ্ঠানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা এবং নারীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে; নৈতিক মূল্যবোধ পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে; অশোভন আচরণ এবং বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকা; হোটেলে ডিজে পার্টির নামে কোনো স্পেস বা কক্ষ ভাড়া না দেওয়া যাবে না; জনগণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন যে কোনো ধরনের কর্মকাণ্ড পরিহার করতে হবে; ৩১ ডিসেম্বর রাত ১০ টার পর সব ফার্স্ট ফুডের দোকানসহ মার্কেট বন্ধ রাখতে হবে; জানুয়ারির ১ তারিখ সকাল ১০টা পর্যন্ত সকল প্রকার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন না করার যাবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা