× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমিহীনদের ৩ হাজার কলা গাছ কাটলেন ইজারাদার

সিরাজগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২ ১৫:৩৫ পিএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২ ১৬:৫০ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রায় ৩ হাজার কলা গাছ কেটে ফেলেছেন এক ইজারাদার। ছবি : প্রবা

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রায় ৩ হাজার কলা গাছ কেটে ফেলেছেন এক ইজারাদার। ছবি : প্রবা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূমিহীনদের লাগানো ৩ হাজার কলা গাছ কেটে ফেলেছেন এক ইজারাদার। শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোরে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের শীতলাবিল পুকুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, প্রায় ৩২ বিঘা আয়তনের শীতলাবিল পুকুরটি স্থানীয় বাবুলাল, জিতুলাল ও দীপকলাল ইজারা নিয়ে মাছ চাষ করছিলেন। পুকুরটি ইজারা দেওয়ার আগে থেকেই স্থানীয় ভূমিহীনরা এর পাড়ে কলা চাষ করে আসছিলেন। সম্প্রতি তারা পুকুরের চার পাড়ে প্রায় ৭ হাজার কলা গাছ লাগান। ইতোমধ্যে এসব গাছে কলা এসেছে। কয়েক দিনের মধ্যে এসব কলা কাটা যেত।

তারা জানান, এরই মধ্যে পুকুরের ইজারা নেওয়া বাবুলাল কলা গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নেন। শুক্রবার ভোরে তার লোকজন ধারালো প্রায় ৩ হাজার কলা গাছ কেটে ফেলে। এ সময় ভূমিহীন সদস্যরা বাধা দিলেও কোনো কাজ হয়নি। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন দিলে রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সমর চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভূমিহীন রজব আলী বলেন, ‘আমরা ১৫ জন ভূমিহীন সদস্য মিলে পুকুরের চার পাড়ে প্রায় ৭ হাজার কলা গাছ লাগিয়েছিলাম। ইতোমধ্যে গাছে কলা এসেছে। ভোরে বাবুলাল তার লোকজন দিয়ে গাছ কেটে ফেলে। এতে ৩ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।’

কলা গাছ কেটে ফেলার ঘটনার বিচার দাবি করেছেন ভুক্তভোগী ভূমিহীনরা। ছবি : প্রবা 

পুকুরের লিজ নেওয়া বাবুলাল ঘটনার সত্যতা স্বীকার করেন।

তিনি বলেন, ‘ভূমিহীনরা অবৈধভাবে গাছ লাগায়। আমরা পুকুরের চারপাশ পরিষ্কার করেছি।’

সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল রিপন বলেন, ‘ভূমিহীনদের লাগানো কলা গাছ কাটা ঠিক হয়নি। এতগুলো কলা গাছ কাটায় দেশের অনেক ক্ষতি হয়েছে। বিচার হওয়া দরকার।’

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম বলেন, ‘ভূমিহীনরা অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা