× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী সংবাদদাতা

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২ ১১:৪৫ এএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২ ১২:০৯ পিএম

ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটে আটকা পড়ে শতাধিক গাড়ি। ছবি : প্রবা

ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটে আটকা পড়ে শতাধিক গাড়ি। ছবি : প্রবা

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

পরে সকাল ৮টার দিকে কুয়াশার পরিমাণ কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ সময় মাঝনদীতে কুয়াশায় আটকা পড়ে চারটি ফেরি। দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও চালকদের।

ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটের দুই প্রান্তে নদী পারের অপেক্ষায় কয়েকশ যানবাহন আটকা পড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল রাত ২টা থেকে বন্ধ রাখা হয়। শুক্রবার সকালে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা