× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরাজিত আ.লীগ প্রার্থী ডালিয়ার সঙ্গে মোস্তফার সাক্ষাৎ

রংপুর ব্যুরো

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২ ২০:০৯ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২ ২০:১৮ পিএম

নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা পরাজিত আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি : প্রবা

নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা পরাজিত আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি : প্রবা

রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা পরাজিত আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নগরীর গুপ্তপাড়ায় ডালিয়ার বাসভবনে ফুল নিয়ে যান মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি নগরীর সার্বিক উন্নয়নের স্বার্থে ডালিয়াসহ সব মেয়র প্রার্থীদের পাশে থাকার আহ্বান জানান।

মোস্তফা বলেন, ‘রংপুর নগরী প্রতিটি নাগরিকের। আমি সব মেয়র প্রার্থীসহ নগরবাসীর পরামর্শে একটি আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়তে চাই। নগরীর উন্নয়নে ও নাগরিক সেবা নিশ্চিতে সব নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।’

অ্যাড. ডালিয়া মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে সর্বাত্মক সহযোগিতাসহ যে কোনো উন্নয়নে পাশে থাকার কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্র সমাজ রংপুর মহানগরের সভাপতি ইয়াসির আরাফাত আসিফসহ অন্যরা।

গত ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল) ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন।

৪৯ হাজার ৮৯২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা)।

এ নির্বাচনে ২২ হাজার ২৩৯ ভোট পেয়ে জামানত হারিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা