× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যমুনায় নৌকাডুবি : কিশোরী নিখোঁজ, আহত ১১

গাইবান্ধা সংবাদদাতা

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২ ১৩:২১ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২ ১৩:৪২ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না কিশোরী মহুনী আকতারের। ঘন কুয়াশায় দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে যমুনা নদীতে নিখোঁজ হয় সে। ওই নৌকাডুবিতে আহত হন আরও ১১ জন।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনা নদীর বাজে চিথুলিয়া গ্রামে বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোরী মহুনী শহরের মধ্যপাড়ার মোহাম্মদ আলীর মেয়ে। সে মধ্যপাড়া প্রাইমারি স্কুলের ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও কিশোরীর মামা মোস্তাকিম জানান, বুধবার সকালে মহুনী স্বজনদের সঙ্গে একই এলাকার মানিক মিয়ার বিয়েতে বরযাত্রায় যায় বাজে ফুলছড়ির চরে। বিয়ের অনুষ্ঠান শেষে সেদিনই বাড়ি ফিরছিল সবাই।

কিন্তু সন্ধ্যায় যমুনায় ঘন কুয়াশার কারণে বিপরীত থেকে আসা একটি নৌকার সঙ্গে তাদের নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহুনীদের নৌকাটি নদীতে ডুবে যায়। সাঁতরে অনেকে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় কিশোরী মহুনী আকতার এবং আহত হন আরও ১১ জন।

সাঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার জাফর আলী বলেন, ‘ঘটনার বিষয়টি আমরা রাতে জানতে পারি। পরে বৃহস্পতিবার সকালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে যমুনায় উদ্ধার কাজ চালায়।’ তবে দুপুর ১২টা পর্যন্তও তার সন্ধান মেলেনি বলে জানান তিনি।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহম্মেদ বলেন, ‘আমরা দুপুরের দিকে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। এখনই এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা