× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৩

ফরিদপুর সংবাদদাতা

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২ ১৩:২১ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২ ১৭:২৭ পিএম

ট্রাকের সাথে ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার।

ট্রাকের সাথে ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার।

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকে ধাক্কা দিয়ে মা-মেয়েসহ প্রাইভেটকারের তিন আরোহী নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সলিলদিয়ায় এ ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার আতাদী গ্রামের জুয়েল শেখের স্ত্রী লাবনী বেগম, তার মেয়ে ২ বছর বয়সী জয়নব আক্তার এবং একই এলাকার টিটুল শেখের মেয়ে সুরাইয়া আক্তার। আহতরা হলেন তানহা, তন্না এবং তাওহিদা। তাদেরকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

স্থানীয়দের বরাতে উপপরিদর্শক জানান, ঢাকা থেকে আসা চিনিবোঝাই একটি ট্রাক ভাঙ্গার দিকে যাচ্ছিল। ট্রাকের পেছনে ভাঙ্গাগামী একটি প্রাইভেটকারও ছিল। এ সময় ঘন কুয়াশার কারণে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। এ অবস্থায় ব্যক্তিগত গাড়িটি সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই লাবনী বেগম নিহত হন। অন্য আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লাবনীর শিশুকন্যা জয়নব এবং একই এলাকার সুরাইয়া আক্তারও মারা যায়।

ট্রাকটিকে জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা