× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন

বগুড়া ব্যুরো

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২ ২০:৩৩ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২ ২০:৪৮ পিএম

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন

স্টেশন ছেড়ে যাওয়ার মুহূর্তে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে এক ব্যক্তির দুটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া রেলওয়ে স্টেশনের পূর্বপ্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, গুরুতর আহত মো. মিলনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেন বুধবার সন্ধ্যা ৬টা ২ মিনিটের দিকে বগুড়ায় পৌঁছে। তিন মিনিট যাত্রাবিরতি শেষে ট্রেনটি রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

তিনি বলেন, মিলন নামে ওই ব্যক্তি ট্রেনটিতে ওঠার জন্য দৌড় শুরু করেন। তিনি শেষ বগির হাতল ধরেছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যে পিছলে গেলে তিনি নিচে পড়ে যান। এতে তার দুই পা থেতলে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া তিনি মাথাতেও প্রচণ্ড আঘাত পেয়েছেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, আহত মিলন গাইবান্ধা জেলার বোনারপাড়া রেলওয়ে কলোনিতে থাকতেন বলে শুনেছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা