× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জের সেরা তরুণ করদাতা নুরুল ইসলাম

মধ্যাঞ্চলীয় ব্যুরো

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২ ২০:১৪ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২ ২০:৪৫ পিএম

তরুণ ক্যাটাগরিতে কিশোরগঞ্জ জেলার সেরা করদাতার পুরস্কার পেয়েছেন ব্যবসায়ী মো. নুরুল ইসলাম।  ছবি : প্রবা

তরুণ ক্যাটাগরিতে কিশোরগঞ্জ জেলার সেরা করদাতার পুরস্কার পেয়েছেন ব্যবসায়ী মো. নুরুল ইসলাম। ছবি : প্রবা

ব্যক্তি পর্যায়ে তরুণ ক্যাটাগরিতে (৪০ বছর) টানা দুইবার কিশোরগঞ্জ জেলার সেরা করদাতার পুরস্কার পেয়েছেন ব্যবসায়ী মো. নুরুল ইসলাম।  

বুধবার (২৮ ডিসেম্বর) ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে তরুণ ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে ক্রেস্ট ও ট্যাক্স কার্ড দেওয়া হয়।

নুরুল ইসলাম কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর এলাকার সরকার বাড়ির আমির উদ্দিনের ছেলে। তিনি কিশোরগঞ্জ-১৩ কর সার্কেলের একজন ব্যবসায়ী।

প্রায় সাত বছর ধরে তিনি নিয়মিত কর দিচ্ছেন।

২০২০-২০২১ সালেও তিনি কিশোরগঞ্জ জেলার তরুণ ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছিলেন।

সেরা করদাতাদের সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের কর কমিশনার মো. কবীর উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচাৰ্য, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আমিনুল হক শাহীন, দ্য ময়মনসিংহ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সাদিক হোসেন, ময়মনসিংহ কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার ড. মো. সামছুল আরেফিন রাশির বারিসহ অনেকে।

জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে এবং ময়মনসিংহ কর জোনের ব্যবস্থাপনায় ২০২১-২০২২ করবর্ষের সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতা, নারী ও তরুণ (৪০ বছরের নিচে) করদাতাদের সম্মাননা ও সনদপত্র দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা