× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার মানুষ পোড়ালে সেই আগুনে বিএনপিই ছারখার হবে : পরিকল্পনামন্ত্রী

লালমনিরহাট সংবাদদাতা

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২ ১৯:০০ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২ ২০:৪০ পিএম

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে এক অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ছবি: প্রবা

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে এক অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ছবি: প্রবা

দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বিএনপিকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেছেন, ‘জনগণ আপনাদের ভোট দিলে আওয়ামী লীগের কিছুই করার নেই। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নির্বাচনে আসুন। নইলে এবার মানুষ পোড়ালে সেই আগুনে নিজেরাই ছাড়খাড় হয়ে যাবেন।’

বুধবার বিকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোস্তফীহাট বালিকা বিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসব-২০২২ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার বদ্ধপরিকর। ফলে দেশের আনাচে-কানাচে উন্নয়নের ছোঁয়া লেগেছে। অন্ধকার বাংলাদেশকে আলোকিত বাংলাদেশে রূপান্তর করা হয়েছে। পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। মেট্রোরেল বুধবার চালু করেছে প্রধানমন্ত্রী। সারাবিশ্বে বাংলাদেশ এখন মাথা উঁচু করে সাহস দেখাচ্ছে। এসব আমাদের বিরোধী দলের ভালো লাগে না। তাদের অন্তরের জ্বালা এখন শেখ হাসিনার উন্নয়ন।’ 

উত্তরের দুঃখ তিস্তা নদী উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এই অঞ্চলের মানুষের দুঃখলাঘবে সরকার প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আলোচনা করে একমতের ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায় করবে। এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা সরকারকে সময় দিতে হবে। সরকারের ওপর আস্থা রাখতে হবে।’ 

মোস্তফীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো. মোতাহার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ৮ নম্বর গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ টোটন ও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বলেন, ‘লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম ও রংপুর জেলার একমাত্র দুঃখ তিস্তা নদী। এ নদীকে ঘিরে প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে হলে লালমনিরহাটে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও বিমানবন্দর চালু করা প্রয়োজন। এ ছাড়া কোনোভাবে পিছিয়ে পড়া এই জেলার উন্নয়ন সম্ভব নয়।’   

এর আগে মন্ত্রীসহ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন ও স্কুলের পক্ষ থেকে মন্ত্রীকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবকসহ সরকার দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা