× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২ ১১:৩৫ এএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২ ১২:৩৮ পিএম

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক। ছবি : প্রবা

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক। ছবি : প্রবা

ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল শুরু হয়। দুর্ঘটনা এড়াতে সকাল পৌনে ৬টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কুয়াশার কারণে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে ছোটবড় শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে। এ নৌপথে ফেরি বহরের ১১টি ফেরি চলাচল করছে। ফেরিগুলো ঠিকমতো চলাচল করলে অল্প সময়ের মধ্যে অপেক্ষারত যানবাহনগুলো পার করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা