× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২ ০৭:৩৭ এএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২ ১১:২০ এএম

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ। ছবি : প্রবা

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ। ছবি : প্রবা

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকে আছে তিনটি ফেরি।

বুধবার (২৮ ডিসেম্বর) কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে সকাল পৌনে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার গভীর রাত থেকেই নদীতে ঘন কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সকাল পৌনে ৬টা থেকে বন্ধ রাখা হয়। মাঝ নদীতে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলেই পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা