× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের রংপুর সিটির মেয়র জাপার মোস্তফা

রংপুর ব্যুরো

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২ ০৭:৩৫ এএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২ ০৮:০২ এএম

রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন জাপার মোস্তাফিজার রহমান মোস্তফা। ছবি : প্রবা

রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন জাপার মোস্তাফিজার রহমান মোস্তফা। ছবি : প্রবা

পুনরায় রংপুর সিটি করপোরেশনের (রসিক) নগর পিতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজার রহমান মোস্তফা। রসিক নির্বাচনে বিপুল ভোটে বেসরকারিভাবে জয়ী হন লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচন করা মোস্তফা। 

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলে। পরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অস্থায়ী ভোট গণনা কার্যালয়ে ভোট গণনা শুরু হয়। 

এদিন রাত পৌনে ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

নগরীর ২২৯টি ভোটকেন্দ্রে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল) পেয়েছেন- ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল (হাত পাখা) ৪৯ হাজার ৮৯২ ভোট, আওয়ামী লীগের বহিস্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন (হাতি) ৩৩ হাজার ৮৮৩ ভোট, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা) পেয়েছেন ২২ হাজার ২৩৯ ভোট। 

এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান (ডাব) ১০ হাজার ৫৪৯ ভোট, জাকের পার্টির খোরশেদ আলাম (গোলাপ ফুল) ৫ হাজার ৮০৯ ভোট, জাসদের শফিয়ার রহমান (মশাল) ৫ হাজার ১৩৮ ভোট, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল (দেওয়াল ঘড়ি) ২ হাজার ৮৬৪ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি (হরিণ) ২ হাজার ৬৭৯ ভোট পেয়েছেন। এ নির্বাচনে ভোট প্রদানের হার শতকরা ৬৫ দশমিক ৮৮ শতাংশ।  

অন্যদিকে ফলাফল ঘোষণার আগেই জাপার মোস্তফাকে ফুলের মালা পড়িয়ে বিজয় উদযাপন শুরু করেন কর্মী-সমর্থকরা। ভোটগ্রহণের পর নিজেদের এজেন্টদের থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে কমিশনের ফলাফল ঘোষণার আগেই বিজয় উল্লাস শুরু করে জাপার মোস্তফার কর্মী-সমর্থকরা। রংপুর নগরীর বিভিন্ন এলাকায় তারা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

বেসরকারি ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, বিগত ৫ বছর আমি নগরবাসীর উন্নয়নের জন্য দিন-রাত পরিশ্রম করেছি। সেটির মূল্যায়ন করেছে নগরবাসী। আমি নগরবাসীর প্রতি চিরকৃতজ্ঞ। আমার বিজয় আমি তাদেরকে উৎসর্গ করলাম। নির্বাচনে আমি যে ইশতেহার দিয়েছি, সেগুলো বাস্তবায়নে আমি সর্বাত্মক চেষ্টা করবো। এজন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। সুন্দর নগরীর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মোস্তাফিজার রহমান মোস্তফা।   

রংপুর সিটি করপোরেশনে দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, মহানগর জাতীয় পাটির সভাপতি মোস্তফা। এর আগে ২০১৭ সালে সিটি নির্বাচনে তিনি আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে তিনি প্রায় এক লাখ ভোটে পরাজিত করেন। এ সিটি নির্বাচনে বিএনপি ও জামায়াত অংশ না নেওয়ায় মোস্তফার পক্ষে বিজয় সহজ হয়েছে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা।

চলতি বছরের ২৭ নভেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। এ নির্বাচনে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। ২২৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৪ হাজার ২৭৬ জন নির্বাচনী কর্মকর্তাকে নিয়োগ করে নির্বাচন কমিশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা