× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর সিটি নির্বাচন : ২০০ কেন্দ্রের ফলে এগিয়ে লাঙল, চতুর্থ নৌকা

রংপুর ব্যুরো

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২ ২৩:২১ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২ ০৮:০২ এএম

রংপুর সিটি নির্বাচন :  ২০০ কেন্দ্রের ফলে এগিয়ে লাঙল, চতুর্থ নৌকা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২০০ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে ১ লাখ ২৬ হাজার ১৮৪ ভোট নিয়ে এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তার প্রতীক লাঙল।

নির্বাচনে মোট ভোট কেন্দ্র ২২৯টি। 

চতুর্থ অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা)। তিনি পেয়েছেন ২০ হাজার ৪৫ ভোট।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর ) রাত ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা) ৪৩ হাজার ৬৮৯ ভোট পেয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। আর তৃতীয় স্থানে রয়েছেন আওয়ামী লীগের বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন (হাতি)। তিনি পেয়েছেন ২৯ হাজার ৫৮০ ভোট।

ফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেনসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা