× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাঁস নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

নেত্রকোনা সংবাদদাতা

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২ ১৫:৪৫ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২ ১৫:৫২ পিএম

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : প্রবা

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : প্রবা

হাঁস নিয়ে বিরোধের জেরে নেত্রকোনার মদন উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন।

উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে  এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম সুজাত মিয়া। তিনি মাখনা গ্রামের মানিক মিয়ার ছেলে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এস তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, কৃষক সুজাত মিয়ার খামার থেকে হাঁস নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের কবির হোসেনের বিরোধ ও মামলা চলছে। এর জেরে  মঙ্গলবার সকালে কবির ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সুজাতের ওপর হামলা করেন। সুজাতসহ আরও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজাতকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল মজিদ নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা