× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলায় লঞ্চের রশি ছিঁড়ে দুই যাত্রী আহত

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ১৫:২১ পিএম

লঞ্চে উঠতে গিয়ে আহত হন দুই যাত্রী, পা ভেঙেছে একজনের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লঞ্চে উঠতে গিয়ে আহত হন দুই যাত্রী, পা ভেঙেছে একজনের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোলায় যাত্রীবাহী লঞ্চের রশি ছিঁড়ে দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে মো. নূরউদ্দিন (৩২) নামের এক যাত্রীর পা ভেঙে গেছে বলে জানা গেছে।

ভোলার ইলিশা লঞ্চঘাটের পল্টুনে বুধবার রাত সাড়ে ১০টার দিকে  এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত নূরউদ্দিন ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মো. ইউসুফের ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানা, রাত ১১টার দিকে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল এমভি তরঙ্গ-৭ লঞ্চটির। ঘাটে নোঙর করা অবস্থায় লঞ্চটিতে যাত্রী উঠছিলেন। এ সময় হঠাৎ প্রবল বাতাস ও স্রোতের কারণে পল্টুনে বাঁধা রশি ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়া রশির আঘাতে লঞ্চে ওঠার সময় দুই যাত্রী আহত হন।

এ সময় নূরউদ্দিনের পা ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর এমভি তরঙ্গ-৭ লঞ্চটি তাদের হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা