× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ দিন পর ঝোপে মিলল শিশুর অর্ধগলিত দেহ

নরসিংদী সংবাদদাতা

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২ ২১:১৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নরসিংদীর বেলাবোতে নিখোঁজের ৭ দিন পর এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের মেরাতলীকান্দা গ্রামের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত চার বছর বয়সী সোহানা আক্তার ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার টেঙ্গাপাড়া গ্রামের সোহেল মিয়ার মেয়ে। নরসিংদীর মেরাতলীকান্দা গ্রামে নানার বাড়িতে থাকত সে। তার বাবা-মা গাজীপুরের টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করেন তারা।

স্থানীয়রা জানান, গত ১৯ ডিসেম্বর সোমবার দুপুরে নানার বাড়ির অদূরে মেরাতলীকান্দা সড়কের পাশে একটি কালভার্টে বসে শিশুটিকে কান্না করতে দেখেন প্রতিবেশীরা। এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান মেলেনি। আজ সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে প্রতিবেশীরা বাড়ির পাশে আড়িয়াল খাঁ নদের তীরে জমিতে কাজ করতে যান। এ সময় দুর্গন্ধ পেয়ে ঝোঁপের মধ্যে চোখ উপড়ানো অবস্থায় শিশুর মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহটি সোহানার বলে শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এলাকাবাসী ও শিশুটির পরিবারের ধারণা, শিশুটিকে শারীরিক নির্যাতনের পর হত্যা করে মরদেহ ঝোপে ফেলে রাখা হয়েছে।

নিহত শিশুটির বাবা সোহেল মিয়া বলেন, ‘আমি স্ত্রীকে নিয়ে টঙ্গীতে থেকে একটি পোশাক কারখানায় কাজ করি। আমার সন্তান তার নানা-নানির কাছেই থাকত। আমার নিষ্পাপ শিশুটিকে যারা নির্যাতন করে হত্যা করেছে তাদের ফাঁসি চাই।’

বেলাবো থানার ওসি মোহাম্মদ তানভীর আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও মামলা হয়নি। ঘটনার তদন্ত করা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা