× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওমিক্রন বিএফ.৭

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদার

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২ ১৯:২৪ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২ ১৯:২৫ পিএম

ইমিগ্রেশনে যাত্রীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে। ছবি: প্রবা

ইমিগ্রেশনে যাত্রীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে। ছবি: প্রবা

ওমিক্রনের উপধরণ বিএফ.৭ এর সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে চেকপোস্টের হেলথ স্ক্রিনিং বুথে যাত্রীদের হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মুহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে আসা যাত্রীদের থার্মাল স্ক্যানার ও ইনফারেড থার্মোমিটার দিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন যাত্রীর র‍্যাপিড এন্টিজেন টেস্টের ব্যবস্থা রয়েছে। এদিন দুপুর ১টা পর্যন্ত ছয়জন ভারতীয় নাগরিকের র‍্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়। তবে সবার রিপোর্টই নেগেটিভ এসেছে।

হেলথ স্ক্রিনিং বুথের কর্তব্যরত চিকিৎসক ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জহির উদ্দিন বলেন, ‘করোনা প্রতিরোধে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত থেকে আসা সকল যাত্রীর স্বাস্থ্যগত তথ্যগুলো নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করা হচ্ছে। কাউকে সন্দেহ হলে চেকপোস্টেই র‍্যাপিড এন্টিজেন টেস্ট করা হচ্ছে। যদি কেউ পজিটিভ হন, তাহলে কোয়ারেন্টিনে রাখা হবে।’

সিভিল সার্জন মুহাম্মদ একরাম উল্লাহ বলেন, ‘হেলথ স্ক্রিনিং কার্যক্রম আরও জোরদার করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নির্দেশনা এসেছে। এর প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা