× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর সিটি নির্বাচন : যান চলাচলে বিধিনিষেধ

রংপুর ব্যুরো

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২ ১৯:০৩ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২ ১৯:৫৮ পিএম

রংপুর শহরের শাপলা চত্বর। ছবি : প্রবা

রংপুর শহরের শাপলা চত্বর। ছবি : প্রবা

রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে পুলিশ যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। তা ছাড়া নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়েছে।

মেট্রোপলিটন পুলিশের জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত নগরীতে ভারী যানসহ ট্রাক, পিকআপ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই সাথে সোমবার রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে প্রতিবন্ধী ভোটারদের সহযোগিতায় নিয়োজিত গাড়ির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। 

তা ছাড়া সাংবাদিক, নির্বাচন কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং জরুরি সেবায় নিয়োজিত পরিবহনগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। জাতীয় মহাসড়ক, জরুরি পণ্য, ওষুধ, খাদ্যদ্রবাদি সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে ব্যবহৃত যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছে। এ ছাড়া নির্বাচনী এলাকায় সোমবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। 

সোমবার বিকালে মেট্রোপলিটন পুলিশের কমিশনার নুরে আলম মিনা বলেন, রংপুর সিটি নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরীর আমতলা, সাতমাথা, পায়রা চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। ক্যাপ্টেন ব্যাকোলজির মোড়, হনুমানতলা, টাউন হল, সিটি বাজার এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট বসিয়ে নগরীতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা