× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটের দিন রংপুর সিটিতে সাধারণ ছুটি

রংপুর ব্যুরো

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২ ১৮:৫২ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২ ১৯:৪৬ পিএম

নগরীর শাপলা চত্বর। ছবি : প্রবা

নগরীর শাপলা চত্বর। ছবি : প্রবা

সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রংপুর নগরীতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নগরীর সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ এবং ভোটগ্রহণের সুবিধার্থে এ ছুটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মেহেদী-উল-সহিদ সই করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রংপুর সিটি করপোরেশন নির্বাচনের দিন ২৭ ডিসেম্বর নগরীর সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস-প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, ‘ভোটগ্রহণের সুবিধার্থে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করে আবার বাড়ি ফিরে যেতে পারেন, সেটি নিশ্চিতে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।’

২০৫ দশমিক ৭ বর্গকিলোমিটার এলাকার ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠিত। ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৭০। ২৭ ডিসেম্বর ইভিএমের মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার নির্বাচনে মেয়র পদে ৯ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৮ ও কাউন্সিলর পদে ১৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২২৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের জন্য ৪ হাজার ২৭৬ জন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা