× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি বারবার লাইনচ্যুত হচ্ছে কেন

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২ ১৮:১৩ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২ ১৮:৫২ পিএম

সোমবার চতুর্থবারের মতো ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ছবি : প্রবা

সোমবার চতুর্থবারের মতো ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ছবি : প্রবা

তিন মাসের মধ্যে একই এলাকায় চারবার লাইনচ্যুত হয়েছে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি-৩৫১২। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হলেও এখন পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি। সর্বশেষ সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার পর ট্রেনটি নগরীর বলাশপুর এলাকায় চতুর্থবারের মতো লাইনচ্যুত হয়। 

এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত দুর্ঘটনাকবলিত মালবাহী বগিটি মেরামতের জন্য চট্টগ্রামে যাচ্ছিল। পরে উদ্ধার কাজ শেষে আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে গত ১৮ সেপ্টেম্বর এবং ১১ ও ১৭ ডিসেম্বর ট্রেনটির একই বগি নগরীর বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয়। 

রেলওয়ে সূত্র জানিয়েছে, বলাশপুর এলাকায় প্রায়ই ট্রেন লাইনচ্যুত হয়। এর আগে আরও লাইচ্যুতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বলাশপুর-কেওয়াটখালী-শম্ভুগঞ্জ রেলপথকে স্থানীয়রা ঝুঁকিপূর্ণ মনে করছেন। একই রেল এলাকায় বারবার লাইনচ্যুত হওয়ায় স্থানীয়রা আতঙ্কিত।

সোমবারের দুর্ঘটনা সম্পর্কে লোকোশেডের ইনচার্জ আবদুর রহিম বলেন, ‘ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একই বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টা কাজ করার পর বগিটি ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে নিয়ে আসা হয়। 

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার বলেন, ‘একই ট্রেনের একটি বগি বারবার একই স্থানে লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। তবে এখনও কমিটির রিপোর্ট পাওয়া যায়নি। ১৫ দিনে তিনবার এবং তিন মাসে মোট চারবার একই ট্রেনের একই বগি লাইনচ্যুত হওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। দুটি তদন্তে লাইনের ত্রুটির কথা বলা হলে লাইন মেরামত করা হয়। কিন্তু অন্য ট্রেন চলাচলে সমস্যা হয়নি। এ ধারণা থেকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি চট্টগ্রামে মেরামতের জন্য কারখানায় নেওয়া হচ্ছিল। সোমবার এ ট্রেনটি আবার লাইনচ্যুত হয়। এ ব্যাপারে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, ওই বগির মধ্যে সমস্যা রয়েছে।’

কারণ হিসেবে তিনি বলেন, ‘বলাশপুর এলাকায় ওই স্থানটিতে রেললাইন কার্ব করা (বাঁকানো) হয়েছে। এই কার্ব হওয়া জায়গায় এসে ট্রেনের ওই বগিটি লাইনচ্যুত হচ্ছে। তাই বগিটির মধ্যে সমস্যা রয়েছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা