× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাক্টরচাপায় যুবলীগ নেতা নিহত

সিলেট ব্যুরো

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২ ১৬:৫৮ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২ ১৭:৪৬ পিএম

নিহত জবরুল ইসলাম

নিহত জবরুল ইসলাম

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল চালক এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জবরুল ইসলাম জেলার দক্ষিণ সুরমা উপজেলার কুচাই দক্ষিণ পাড়ার মৃত মসবুর আলীর ছেলে। পেশায় ব্যবসায়ী জবরুল উপজেলা যুবলীগের সদস্য ছিলেন।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সিলেট থেকে গোলাপগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা জবরুলের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা ট্রাক্টরটি আটক করেছে, চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা