সিলেট ব্যুরো
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২ ১৬:২৮ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২ ১৬:৪৯ পিএম
মরদেহ উদ্ধারের সময় নদীর পারে স্থানীয়দের ভিড়। ছবি : প্রবা
সিলেটে সুরমা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
নগরীর কাজীরবাজার সেতুর নিচে সুরমা নদী থেকে সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস প্রতিদিনের বাংলাদশেকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাজীরবাজার সেতুর নিচে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুদীপ দাস বলেন, ‘এখনও মরদেহের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ বছর। এই যুবককে হত্যার পর বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।’
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।