× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২ ১৪:৩১ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২ ১৫:৩৩ পিএম

 ফিইল ফটো

ফিইল ফটো

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সৈকতের সুগন্ধা পয়েন্টে সোমবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত পর্যটকের নাম ইকবাল হোসেন। তিনি গাজীপুরের টঙ্গী শেরেবাংলা রোড এলাকার বাসিন্দা।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের মেয়ে সিরাজুম মনিরা জানান, ভাই-বোন ও বাবাসহ কক্সবাজারে ভ্রমণে এসেছেন তারা। সৈকতে গোসলে নেমে হঠাৎ পড়ে যান তার বাবা। লাইফ গার্ড কর্মীরা তার বাবাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান জানান, পর্যটক ইকবাল পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন। সকালে সবাইকে সঙ্গে নিয়ে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমেছিলেন। একপর্যায়ে পানিতেই অজ্ঞান হয়ে পড়েন। লাইফ গার্ড কর্মীরা তাকে উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশেকুর রহমান জানান, কক্সবাজার পৌঁছার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা