× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে সমবায় সমিতির ভোট গ্রহণ

লক্ষ্মীপুর সংবাদদাতা

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২ ১২:২৮ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২ ১৪:০৬ পিএম

ইউসিসিএর নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। ছবি : প্রবা

ইউসিসিএর নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। ছবি : প্রবা

উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি ও সদস্য পদে ভোট চলছে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়। চলবে বেলা ২টা পর্যন্ত।

সদর উপজেলা পরিষদ হলরুমে ভোট কেন্দ্র স্থাপন করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন সেখানে।

সভাপতি পদে চেয়ার প্রতীকে মামুনুর রশীদ ও আনারস প্রতীকে রফিক আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪ নম্বর ব্লকে একে আজাদ হক ও আবদুস শহীদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে এক দিন আগে রবিবার দুপুরে সভাপতি প্রার্থী রফিক আহমেদ সংবাদ সম্মেলন করে ভুয়া ভোটার তালিকা প্রণয়নের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন। তবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা দেবেশ কুমার সিংহের কাছে বর্জনের কোনো চিঠি জমা দেননি। রফিক আহমেদ ইউসিসিএর বর্তমান সভাপতি।

সদর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সূত্র জানায়, সদর ইউসিসিএর অধীনে ৩২৬টি সমিতি রয়েছে। এর মধ্যে ২৮২ জন ভোটার তালিকাভুক্ত হয়েছেন। তারা সকাল থেকেই ভোট দিচ্ছেন। একটি সমিতি থেকে একজনকে ভোটার করা হয়েছে।

এর আগে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেবেশ কুমার সিংহ বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। রফিক আহমেদ ভোট বর্জনের বিষয়টি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানাননি। সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হবে বলে আশা করি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা