× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃহত্তর নোয়াখালী সমিতি ঢাকার ইফতার ও দোয়া মাহফিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ১৮:৪৯ পিএম

গুলশানের একটি হোটেলে শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে সদ্য পদোন্নতি পাওয়া বৃহত্তর নোয়াখালীর নয়জন কৃতি সন্তানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গুলশানের একটি হোটেলে শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে সদ্য পদোন্নতি পাওয়া বৃহত্তর নোয়াখালীর নয়জন কৃতি সন্তানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পবিত্র রমজান উপলক্ষে বৃহত্তর নোয়াখালী সমিতি, ঢাকা’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গুলশানের একটি হোটেলে শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে সদ্য পদোন্নতি পাওয়া বৃহত্তর নোয়াখালীর নয়জন কৃতি সন্তানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাতজন অতিরিক্ত সচিব, একজন ডিআইজি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী। অনুষ্ঠানে আগামী ২০ জুন সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়।

সমিতির সভাপতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

এ সময় বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মো. আনোয়ার হোসেন বলেন, “বৃহত্তর নোয়াখালীর সার্বিক উন্নয়নে আগামী ২০ মে’র মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রণীত রূপরেখাটি সরকারের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্যায়ে উপস্থাপন করা হবে এবং সে অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে সমিতির ভবিষ্যৎ কার্যক্রম পরিচালিত হবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা