× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়গঞ্জে জলাশয় ইজারা নিয়ে সংঘর্ষ, নিহত ২

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ১৮:৩৬ পিএম

ইজারা নিয়ে সংঘর্ষ, নিহত ২। ছবি: এআই

ইজারা নিয়ে সংঘর্ষ, নিহত ২। ছবি: এআই

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জলাশয়ের ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় সোমবার সকাল ৭টায়  এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোয়ালপাড়া গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) এবং একই ইউনিয়নের জামতৈল গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৮০)। বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া। 

নিহত দুজনই বিএনপির সমর্থক ছিলেন বলে জানিয়েছেন মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী। 

প্রতক্ষ্যদর্শীদের ভাষ্য, গোয়ালপাড়া গ্রামের একটি সরকারি জলাশয়ের ইজারা নিয়ে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকের পক্ষের সঙ্গে আসমত আলীর পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সকালে পুকুরে জাল ফেলা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালামের মৃত্যু হয়।

অন্যদিকে গুরুতর আহত ইসমাইল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় প্রতিপক্ষ আসমত আলীর পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা