× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ১৬:৪৮ পিএম

এআই

এআই

লক্ষ্মীপুরের সদর উপজেলায় সবজি ক্ষেতের পাশের একটি ছোট ডোবা থেকে মধ্যবয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকা থেকে সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, সকালে করাতিরহাট বাজারের অদূরে একটি সবজি ক্ষেতের পাশে ডোবায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহটি সেখানে ফেলে রেখে যায়।

স্থানীয়দের ভাষ্য, গত প্রায় ১৫ দিন ধরে অচেনা ওই যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে তার নাম-পরিচয় সম্পর্কে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেনি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, “নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা