× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ধর্ষণ করতে গিয়ে’ হারালেন পুরুষাঙ্গ

জয়পুরহাট ও ক্ষেতলাল প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ১০:৫৬ এএম

আপডেট : ০২ মার্চ ২০২৬ ১১:০২ এএম

ঘরে ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঘরে ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাটের ক্ষেতলালে এক গৃহবধূকে ঘরে ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। আত্মরক্ষার্থে ওই নারী ধারালো ব্লেড দিয়ে এই কাজ করেছেন বলে জানা গেছে। 

ক্ষেতলাল পৌরসভার একটি গ্রামে রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৪২ বছর বয়সী এক ব্যক্তি ও ভুক্তভোগী নারী একই গ্রামের বাসিন্দা। রবিবার সন্ধ্যায় ওই গৃহবধূ নিজের ঘরে একা থাকার সুযোগে ওই ব্যক্তি ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ওই নারী ধারালো ব্লেড দিয়ে ওই ব্যক্তির ওপর আক্রমণ করেন। এতে তার পুরুষাঙ্গ কেটে যায়।

ভুক্তভোগীর স্বামী বলেন, “এর আগেও বিভিন্নভাবে আমার স্ত্রীকে উত্ত্যক্ত করা হতো। সম্মানের কথা ভেবে বিষয়টি কাউকে জানানো হয়নি। ঘটনার দিন আমার স্ত্রী ঘরে বসে নখ কাটছিল। এ সময় ঘরে ঢুকে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। পরে আমার স্ত্রী কৌশলে তাকে বিছানায় শুতে বলে। উনি শুয়ে পড়লে আমার স্ত্রী ব্লেড দিয়ে লিঙ্গ কেটে দেয়।”

এ বিষয়ে ধর্ষণচেষ্টাকারী ওই ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “এমন কিছুই ঘটেনি।” এরপর ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি আর রিসিভ করেননি।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “ধর্ষণচেষ্টার সময় গৃহবধূ পুরুষাঙ্গ কেটে দেয়। ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আমরা খুঁজছি। তিনি গোপনে কোথাও চিকিৎসা নিচ্ছেন।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা